শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ডাকাতি চেষ্টার আগেই ভেস্তে গেল পরিকল্পনা, মৌলভীবাজারে সর্দারসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় বড় ধরনের ডাকাতির পরিকল্পনা নস্যাৎ করেছে পুলিশ। অভিযানে কুখ্যাত এক ডাকাত সর্দারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিন ধরে নজরদারি চালানো হচ্ছিল একটি সংঘবদ্ধ ডাকাত দলের ওপর। গত সোমবার (১৩ এপ্রিল) রাতে বাউরবাগ এলাকার একটি কবরস্থানে দলটি জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে এবং একটি গুলিও ছোড়ে। এতে তাদেরই একজন সদস্য গুলিবিদ্ধ হয়ে পড়ে।

স্থানীয়দের সহায়তায় আহত ওই ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে একটি পাইপগান ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান জোরদার করে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেট ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দলের সর্দারসহ আরও দুই সদস্যকে গ্রেফতার করা হয়। একই দিন ভোরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি কলাবাগান থেকে আরও একটি দেশীয় অস্ত্র ও ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আহত সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের নেতৃত্বে এবং সদর মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর