শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
জননী আমার, ভালোবাসা আমার জুড়ীতে বজ্রপাতে ১৩ গরু ও ১ মহিষের মৃত্যু কমলগঞ্জে পাক্ষিক কমলকুঁড়ির ১৬ বছরে পদার্পণ উদযাপন কমলগঞ্জে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ৭দিন আগে মায়ের মৃত্যু, টের পাননি একই ফ্ল্যাটে থাকা মেয়ে; মরদেহ উদ্ধার রাস্তায় শুকাতে দেওয়া খড়ে মোটরসাইকেল পিছলে দুলাভাই-শ্যালক নিহত শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত বর্ষার সুরে হামহাম: পাহাড়, বন আর জলধারার এক মুগ্ধতার নাম বিস্ফোরক আইনের মামলায় শ্রীমঙ্গলে যুবলীগ নেতা আটক ​কমলগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৫নং কমলগঞ্জ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি জগৎজ্যোতি, সম্পাদক রাজু

প্রকৃত ব্যবসায়ীদের নেতৃত্ব চাই” — উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মুজিবুর রহমান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার আরেকটি ধাপ পূরণ হলো। আধুনিক ও পরিকল্পিত নগর উন্নয়নের অংশ হিসেবে শনিবার (৯ মে) দুপুর সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌর মার্কেটের ১ম তলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, “আমাদের ভানুগাছ বাজারটা ধ্বংস হয়ে গেছে। মানুষ এখন বাজার করতে শমশেরনগর, আদমপুর ও মুন্সিবাজারে চলে যায়। বিষয়গুলো বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি বর্তমান কমিটি ভেঙে দুই মাসের জন্য একটি এডহক কমিটি গঠন করা হবে। এই কমিটিতে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকবেন না, সরকারি লোকজন দিয়ে কমিটি গঠন করা হবে।”
তিনি আরও বলেন, “এই দুই মাসের মধ্যে প্রকৃত ভোটারদের তালিকা প্রস্তুত করা হবে এবং সেই তালিকা বাজারের বিভিন্ন স্থানে টাঙিয়ে দেওয়া হবে, যেন সবাই দেখতে পারেন কোনো ব্যবসায়ী ছাড়া অন্য কেউ ভোটার তালিকায় আছে কি না। আমরা চাই, আপনারা যেভাবে গণতান্ত্রিক সরকারকে ভোট দিয়ে বিজয়ী করেছেন, ঠিক সেভাবে একজন প্রকৃত ব্যবসায়ীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, যাতে বাজারের উন্নয়ন আরও ত্বরান্বিত হয়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে নতুন এই অবকাঠামোকে ঘিরে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি। অনেকেই মনে করছেন, পৌর মার্কেটের সম্প্রসারণ কমলগঞ্জের ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করবে এবং এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর