শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার

শ্রীমঙ্গলে পুকুরে ভাসলো রিকশাচালকের নিথর দেহ

শ্রীমঙ্গল থেকে / ৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক রিকশাচালকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার সকালে উপজেলার কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের রামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন (৫৪) কুমিল্লার লাকসাম উপজেলার আলোকদিয়া ইউনিয়নের খোজারকলা গ্রামের বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে তিনি শ্রীমঙ্গল এলাকায় বসবাস করতেন। স্থানীয়দের কাছে তিনি ‘হাসিম পাগলা’ নামেই পরিচিত ছিলেন।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা পুকুরে একটি মানুষের পা ভাসতে দেখে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় চলাফেরা করতেন। জীবিকার তাগিদে তিনি রিকশা চালাতেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর