শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস করার লক্ষ্য দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শমশেরনগরে মুসলিম কিশোরীর হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস করার লক্ষ্য

রিপোটার : / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:

দেশে ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা এবং ডিজিটাল লেনদেন সহজ করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘এক দেশ, এক কিউআর’ নীতির আওতায় বাংলা কিউআর বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৭ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস অর্থনীতির আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।

বুধবার (২৮ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্দেশনায় এবং আইএফআইসি ব্যাংকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ আহমদ বলেন, বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস অর্থনীতির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে ২০৩০ সালের মধ্যে এ কার্যক্রম শতভাগে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বাংলা কিউআর চালু হলে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহজে ও বিনা চার্জে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এ ছাড়া দুই হাজার টাকার কম অঙ্কের লেনদেনে সরকারি প্রণোদনা দেওয়ার ব্যবস্থাও থাকবে।

কৃষি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, জামানত ছাড়াই পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণের সুযোগ রয়েছে। এ সুবিধা কাজে লাগিয়ে উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ খাতে সরকারের ৬০ হাজার কোটি টাকার তহবিল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মোবাইল ব্যাংকিং সেবায় বিকাশের অতিরিক্ত অর্থ আদায়ের প্রসঙ্গ তুলে বাংলাদেশ ব্যাংকের এ কর্মকর্তা বলেন, বাংলা কিউআর চালু হলে এ ধরনের অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ সংকুচিত হয়ে আসবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের মুখ্য পরিচালক সিন্ধু ভূষণ পাল, আইএফআইসি ব্যাংকের হেড অব কান্ট্রি মো. জাকির হোসেন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন প্রমুখ।

এ ছাড়া বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও নারী উদ্যোক্তারা সভায় বক্তব্য দেন। তাঁরা বাংলা কিউআর ব্যবস্থার প্রসার, ডিজিটাল লেনদেনে ব্যবসায়ীদের সম্পৃক্ততা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সেবার আওতা বাড়ানোর বিষয়ে মতামত তুলে ধরেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর