বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

গাড়ির ধাক্কায় মৃত্যুর সঙ্গে লড়াই, শ্রীমঙ্গলে উদ্ধার মহাবিপন্ন চিতা বিড়াল

ডেস্ক রিপোর্ট / ৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বনাঞ্চল সংলগ্ন সড়কে দ্রুতগতির যানবাহনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় একটি মহাবিপন্ন বন্যপ্রাণী চিতা বিড়াল (Leopard Cat) উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ মে) দুপুরে শ্রীমঙ্গল টি রিসোর্ট এন্ড মিউজিয়াম সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে আহত প্রাণীটি ছটফট করছিল এবং মৃত্যুর সঙ্গে লড়ছিল। এমন হৃদয়বিদারক দৃশ্য দেখে পথচারী জাহান আহমেদ ও মোহাম্মদ মিলন এগিয়ে আসেন। তারা দ্রুত ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’-কে খবর দেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও নিরব নাগ ঘটনাস্থলে পৌঁছে আহত প্রাণীটিকে উদ্ধার করেন। পরে নিশ্চিত হওয়া যায়, এটি বাংলাদেশের বিরল ও মহাবিপন্ন বন্যপ্রাণী চিতা বিড়াল।

উদ্ধারের পর প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। স্বপন দেব সজল বলেন, “শুক্রবার হওয়ায় তাৎক্ষণিকভাবে বন্যপ্রাণী চিকিৎসক পাওয়া যায়নি। তারপরও প্রাণীটিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।”

তিনি আরও জানান, প্রাথমিক পরিচর্যা শেষে চিতা বিড়ালটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।

প্রকৃতিপ্রেমীরা বলছেন, বনাঞ্চল ঘেঁষা সড়কে বেপরোয়া যান চলাচল বন্যপ্রাণীর জন্য বড় হুমকি হয়ে উঠছে। পরিবেশকর্মী তারিক হাসান বনাঞ্চল এলাকায় ধীরগতিতে ও সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন।

পরিবেশবাদীদের মতে, আহত এই চিতা বিড়ালের ঘটনা আবারও মনে করিয়ে দিল—প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় মানুষের আরও দায়িত্বশীল হওয়া এখন সময়ের দাবি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর