শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলের কলার আড়তে আবারও বিরল সবুজ ফণীমনসা সাপ উদ্ধার

রিপোটার : / ৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬

শ্রীমঙ্গলের কলার আড়তে আবারও বিরল সবুজ ফণীমনসা সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফের কলার আড়ৎ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিরল প্রজাতির সবুজ ফণীমনসা সাপ। রোববার (২৪ মে) সকালে শ্রীমঙ্গল নতুনবাজারের দ্বিতীয় তলায় অবস্থিত অনন্ত দেবনাথের কলার আড়তে সাপটি দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলার ছড়ির ভেতরে লুকিয়ে থাকা সবুজ রঙের সাপটি প্রথমে আড়তের কর্মচারীদের নজরে আসে। খবর দ্রুত বাজারজুড়ে ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে। পরে স্থানীয় ব্যক্তি মোহাম্মদ আব্দুল করিম মিয়া বিষয়টি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-কে অবহিত করেন।

সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল জানান, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ-কে সঙ্গে নিয়ে দীর্ঘ অনুসন্ধানের পর আড়তের একটি সিন্ধুকের নিচ থেকে সাপটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার হওয়া সাপটি ‘সবুজ ফণীমনসা’ বা Boiga cyanea প্রজাতির। এটি মৃদু বিষধর হলেও সাধারণত আক্রমণাত্মক নয়। উজ্জ্বল সবুজ বর্ণের এই বৃক্ষবাসী সাপ বাংলাদেশের বনাঞ্চলে খুব কম দেখা যায়।

উদ্ধারের পর সাপটিকে নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগ-এর রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও একই বাজার এলাকা থেকে একই প্রজাতির আরেকটি সবুজ ফণীমনসা সাপ উদ্ধার করা হয়েছিল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর