শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার

ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার তদারকিতে প্রশাসন, জরিমানা ১০ হাজার টাকা

রিপোটার : / ৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শ্রীমঙ্গলে তদারকি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৫ মে) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে শহরের বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে মাছ, মাংস, মসলা ও নিত্যপণ্যের দোকান ঘুরে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এসময় সড়কে অবৈধভাবে যানবাহন দাঁড় করিয়ে মালামাল আনলোড করার দায়ে দুইটি চালের দোকানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা এবং একই পণ্য বিভিন্ন ক্রেতার কাছে ভিন্ন দামে বিক্রির অভিযোগে দুইটি মসলার দোকানকে আরও ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর