শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গাছের পেরেক ও বিজ্ঞাপনী বোর্ড অপসারণ শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস করার লক্ষ্য দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শমশেরনগরে মুসলিম কিশোরীর হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪

জুড়ীতে বজ্রপাতে ১৩ গরু ও ১ মহিষের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি / ৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে চা শ্রমিক পরিবারের ১৩টি গরু ও ১টি মহিষ মারা গেছে। এতে কয়েকটি চা শ্রমিক পরিবার চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ঝড়ো হাওয়ার সঙ্গে কয়েক দফা বজ্রপাত হয়। এ সময় মাঠে থাকা চা শ্রমিক পরিবারের ১৩টি গরু ও ১টি মহিষ বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায়। হঠাৎ ঘটে যাওয়া এ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের জীবিকার অন্যতম প্রধান অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, গবাদিপশুগুলো ছিল পরিবারগুলোর আয়ের গুরুত্বপূর্ণ উৎস। একসঙ্গে এতগুলো পশুর মৃত্যুতে পরিবারগুলো বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তাদের মতে, দরিদ্র ও খেটে খাওয়া এসব পরিবারের ক্ষতি পুষিয়ে নিতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা প্রয়োজন।

এ বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর বলেন, “আমি ঘটনাটি শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারের পক্ষ থেকে সহায়তার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর