শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার

শ্রীমঙ্গলে ২৫ ব্যাংকের যৌথ উদ্যোগে কৃষি ঋণ বিতরণ

রিপোটার : / ৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ ব্যাংক ও স্থানীয় তফসিলভুক্ত ২৫টি ব্যাংকের যৌথ উদ্যোগে শ্রীমঙ্গলে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ।

অনুষ্ঠানে কৃষি ঋণের গুরুত্ব ও সহজপ্রাপ্যতা বিষয়ে আলোচনা করেন এবি ব্যাংক সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান আহমদ মননুন পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক এবং ব্যাংকার্স অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল শাখার সভাপতি মো. সালাউদ্দিন। এ সময় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ঋণগ্রহীতা কৃষক ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এবি ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনসিসি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে কৃষক, মৎস্যচাষি ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের মধ্যে মোট ১ কোটি ৯০ লাখ টাকার কৃষি, মৎস্য ও অ্যাগ্রো ঋণ বিতরণ করা হয়।

বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্য খাতের উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সহজ শর্তে কৃষি ঋণ প্রদানে ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর