শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার

শ্রীমঙ্গলে ১৬ বছর পর ধরা পড়ল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি

রিপোটার : / ১১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬


মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. লিটন (৩২) শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের বাবুল আহমেদের ছেলে। তিনি একটি মাদক মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি দল শহরের চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, কুমিল্লার চান্দিনা থানায় ২০০৯ সালে দায়ের হওয়া একটি মাদক মামলার দণ্ডিত আসামি লিটন। মামলাটির বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর