শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে ডিবির অভিযানে মাদক বিক্রির টাকা ও গাঁজা উদ্ধার

রিপোটার : / ৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২৬

কমলপত্র প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫০০টাকা এবং ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় মাদক কারবারি জালাল মিয়া (৫৫) ডিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, নবাগত পুলিশ সুপার  মো. মনিরুল ইসলামের নির্দেশনায় মাদক নিয়ন্ত্রণে জেলাব্যাপী মাদক বিরুদ্ধী অভিযান জোরদার করা হয়েছে।
এরই অংশ হিসেবে শনিবার (১৩ জুন) বিকেলে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জালাল মিয়ার বাড়িতে অভিযানে নামেন ডিবি সদস্যরা।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জালাল মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ঘরের সিলিংয়ের ওপর রাখা চারটি প্যাকেট থেকে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং শয়নকক্ষের বক্স খাটের ড্রয়ারে বিক্রির জন্য প্রস্তুত অবস্থায় রাখা আরও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) উত্তম কুমার বিশ্বাস।

পলাতক আসামি জালাল মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ৭ টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর