শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

৮০ দিনের অচলাবস্থার অবসান, কমলগঞ্জে ফের চিকিৎসাসেবা পেলেন চা শ্রমিকরা

রিপোটার : / ৭৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: দীর্ঘ ৮০ দিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরস্থ ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর ধারাবাহিক উদ্যোগে সোমবার (১৫ জুন) থেকে হাসপাতালটিতে চিকিৎসাসেবা কার্যক্রম আবার শুরু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালক আনোয়ারুল ইসলামসহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কর্মস্থলে যোগদান করেন। এ সময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

গত ২৭ মার্চ এক চা শ্রমিকের শিশুসন্তানের মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা, ভাঙচুর এবং চিকিৎসকদের লাঞ্ছনার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে হাসপাতালটির কার্যক্রম স্থগিত করা হয়। ফলে ডানকান ব্রাদার্সের আওতাধীন বিভিন্ন চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন।

হাসপাতাল চালুর দাবিতে গত দুই মাসেরও বেশি সময় ধরে চা শ্রমিকদের আন্দোলন চলতে থাকে। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে একাধিক দফা আলোচনা অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে চিকিৎসাসেবা পুনরায় চালুর সিদ্ধান্ত বাস্তবায়িত হয়।

হাসপাতালটি চালু হওয়ায় সংশ্লিষ্ট ১৫টি চা বাগানের শ্রমিক ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন পর আবারও নিকটস্থ স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হাসপাতালটি দীর্ঘদিন বন্ধ ছিল। সকল পক্ষের সহযোগিতায় পুনরায় চিকিৎসাসেবা চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর