শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীর জনসভা, চা শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড

রিপোটার : / ৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬


নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রবল বর্ষণের মধ্যেও অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে চা শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে সিলেট হয়ে সড়কপথে শ্রীমঙ্গলে পৌঁছালে সকাল থেকেই মাঠে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। অনুষ্ঠান চলাকালে অঝোর বৃষ্টি শুরু হলেও মাঠ ত্যাগ করেননি অধিকাংশ উপস্থিত ব্যক্তি। বিশেষ করে নারী চা শ্রমিকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগী পরিবারের প্রতিনিধিদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি চা শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় মির্জাপুর ইউনিয়নের তালিকাভুক্ত ১৫৫টি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বরাদ্দ করা হয়েছে। উদ্বোধনী পর্যায়ে কয়েকজন উপকারভোগীর হাতে কার্ড হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সদর অভিমুখে রওনা হন। সেখানে আরও একটি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর