শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নারী ও কন্যাশিশুর নিরাপত্তায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

মৌলভীবাজার জেলা প্রতিনিধি / ৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তারা বলেছেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রীয় ব্যবস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (জেজেডি) প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত অ্যাডভোকেসি ডায়ালগে এসব কথা বলা হয়।

আলোচনায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার নানামাত্রিক কারণ, এর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং প্রতিরোধে কার্যকর করণীয় নিয়ে মতবিনিময় করা হয়। বক্তারা বলেন, সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য সহজলভ্য সেবা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধমূলক পরিবেশ তৈরি করা জরুরি।

ব্র্যাকের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী ইলমেন্ট হাজংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব এবং কালের কণ্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম।

উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, নারী-পুরুষ অংশগ্রহণকারী ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন। তারা স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণ, ভুক্তভোগীদের সহায়তা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

ডায়ালগ শেষে অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর