বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

কৃষিতে প্রযুক্তির ছোঁয়া, মৌলভীবাজারে শুরু তিনদিনের কৃষি প্রযুক্তি মেলা

রিপোটার : / ৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে মৌলভীবাজারে শুরু হয়েছে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬। মেলায় নতুন নতুন কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন কৃষকরা।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত প্রযুক্তি ও কৃষি উপকরণ সম্পর্কে খোঁজখবর নেন।

‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন’ প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলায় মোট ১৬টি স্টল অংশ নিয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের কৃষি উদ্ভাবন, প্রযুক্তি ও সেবাসমূহ প্রদর্শন করছে।

মেলা উদ্বোধনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রবিন চৌধুরীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, “আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়া টেকসই কৃষি উন্নয়ন সম্ভব নয়। এই মেলার মাধ্যমে কৃষকরা নতুন প্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। প্রযুক্তির ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “কৃষির উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজারের উপপরিচালক মো. জালাল উদ্দিন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসি মিছবাহুর রহমান এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. নাগিব মাহফুজ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক-কৃষাণী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনদিনব্যাপী এ কৃষি প্রযুক্তি মেলা আগামী ২৭ জুন পর্যন্ত চলবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর