বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

পানির গ্লাস নিয়ে তর্ক, প্রাণ গেল যুবকের: শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১

রিপোটার : / ৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চায়ের দোকানে পানির গ্লাস নিয়ে সামান্য বাকবিতণ্ডার জেরে প্রাণ হারিয়েছেন সোহেল মিয়া (৩৪) নামে এক যুবক। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত এ মর্মান্তিক হত্যাকাণ্ডে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইসমাইল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মিয়ার মৃত্যু হয়।

নিহত সোহেল মিয়া উপজেলার ভুনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। তিনি শ্রীমঙ্গল শহরের সিন্দুরখান রোডের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। গ্রেপ্তারকৃত ইসমাইল মিয়া একই এলাকার ফজর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিন্দুরখান সড়কের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকানে নাস্তা করতে যান সোহেল। এ সময় পানি পানের গ্লাস দেওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে ইসমাইল মিয়ার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইসমাইল দোকানে থাকা একটি কাচের গ্লাস দিয়ে সোহেলের মাথায় আঘাত করেন।

আঘাতে সোহেলের মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয় লোকজন তাকে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাথায় পাঁচটি সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

পরিবারের সদস্যরা জানান, বাড়ি ফেরার পর সোহেলের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তীব্র অসুস্থতা দেখা দিলে বিকেল ৩টার দিকে তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনির্বাণ দেব জানান, মাথায় গুরুতর আঘাতের কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়েছিল। সেই জটিলতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইসমাইল মিয়াকে আটক করে। থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একটি পানির গ্লাসকে কেন্দ্র করে প্রাণহানির এই ঘটনা স্থানীয় জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার পেছনে পূর্ববিরোধ বা অন্য কোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মো.সাইদুল ইসলাম, 

কমলগঞ্জ প্রতিনিধিঃ, 

ফোনঃ ০১৭১৪৯১৪৯৭৯৯

তারিখ: ২৬ জুন ২০২৬


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর