শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সিলেট রেঞ্জের ডিআইজি’র মৌলভীবাজার জেলা পুলিশের হিসাব শাখা পরিদর্শন

রিপোটার : / ৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান মৌলভীবাজার জেলা পুলিশের হিসাব শাখা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে তিনি মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন।

পরিদর্শনকালে ডিআইজি ড. মো. জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার ও সালামি প্রদান করে।

সালামি গ্রহণ শেষে ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখার বিভিন্ন সরকারি নথিপত্র, আর্থিক ব্যবস্থাপনা এবং হিসাব সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি হিসাব শাখার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা আরও বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান; শিক্ষা অফিসার সহকারী পুলিশ সুপার সাইফুল হকসহ পুলিশ সুপারের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শন শেষে ডিআইজি জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারি অর্থ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর