শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

লোকালয়ের জালে আটকা বিরল বিষধর শঙ্খিনী, উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর

মৌলভীবাজার প্রতিনিধি / ৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আবাসিক এলাকার বাড়ির বাউন্ডারি জালে আটকা পড়ে থাকা বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (২৭ জুন) উপজেলার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ বৌলাশী এলাকার বাসিন্দা সঞ্জয় চক্রবর্তীর বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির বাউন্ডারি জালে একটি সাপ আটকা পড়ে থাকতে দেখে তিনি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

সংবাদ পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।

স্বপন দেব সজল জানান, উদ্ধার হওয়া শঙ্খিনী বাংলাদেশের উল্লেখযোগ্য বিষধর সাপগুলোর একটি। এ সাপের বিষ নিউরোটক্সিক প্রকৃতির হওয়ায় এটি মানুষের স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করতে পারে এবং চিকিৎসা না পেলে গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, সাপটির শারীরিক অবস্থা দুর্বল ছিল। ধারণা করা হচ্ছে, এটি কয়েকদিন ধরে জালের মধ্যে আটকা ছিল, ফলে খাদ্য গ্রহণ করতে না পেরে দুর্বল হয়ে পড়ে।

উদ্ধার অভিযান শেষে সাপটিকে প্রয়োজনীয় পর্যবেক্ষণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে লোকালয়ে বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটিকে ক্ষতি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর