শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে সম্পন্ন হলো নিয়োগের গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা

রিপোটার : / ৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মৌলভীবাজারে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ কার্যক্রমের অংশ হিসেবে প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন হয়েছে। কঠোর ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে সোমবার (২৯ জুন) সকাল থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয় নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনের পরীক্ষা।

নিয়োগ বোর্ড সূত্রে জানা যায়, আগের ধাপগুলোতে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিংসহ বিভিন্ন পরীক্ষার আয়োজন করা হয়। প্রতিটি ধাপেই প্রার্থীদের শারীরিক দক্ষতা, সহনশীলতা ও কর্মক্ষমতা মূল্যায়ন করা হয়।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পরীক্ষার কার্যক্রম পরিচালিত হয়। পরীক্ষার প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন নিয়োগ বোর্ডের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানান, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শারীরিক সক্ষমতা পরীক্ষায় সফল প্রার্থীরা পরবর্তী ধাপে লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই চূড়ান্তভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ নির্ধারিত নীতিমালা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর