শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

রিপোটার : / ৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং পুলিশ-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সভায় নবাগত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবার মান বৃদ্ধিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি জেলার বিভিন্ন সমস্যা, অপরাধপ্রবণতা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ আহ্বান করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সড়ক নিরাপত্তা এবং জনসেবার বিভিন্ন দিক নিয়ে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেন।

পুলিশ সুপার সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের কল্যাণে পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

মতবিনিময় সভায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ মৌলভীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর