শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস করার লক্ষ্য দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শমশেরনগরে মুসলিম কিশোরীর হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

শ্রীমঙ্গলে চা বাগান থেকে অজগর উদ্ধার

রিপোটার : / ৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাগানে চা পাতা সংগ্রহ করতে গিয়ে বাগানের ভিতর অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন চা শ্রমিকরা। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অজগর সাপটি উদ্ধার করে বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন ভুরভুরিয়া চা বাগানের ৯ নাম্বার সেক্টরে নারী শ্রমিকরা হঠাৎ একটি অজগর সাপ দেখতে পান। সাপ দেখে আতঙ্কিত চা শ্রমিকরা পাতা তোলা বন্ধ করে দেন।
পরে তারা বিষয়টি বাগান ব্যাবস্থাপক সিদ্দিকুর রহমানকে জানায়।
সিদ্দিকুর রহমানের মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ বাগান থেকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর