শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ।

রিপোটার : / ৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে নদীতীর ঘেঁষে বালু উত্তোলন বন্ধ এবং নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১০ জুলাই) কমলগঞ্জ পৌর এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে উত্তর আলেপুর, চণ্ডীপুর ও দক্ষিণ কুমড়াকাপন গ্রামের কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে নদীতীর সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলনের ফলে ধলাই নদীর তীররক্ষা বাঁধ, বসতবাড়ি, কবরস্থান ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে।

বক্তারা বলেন, সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ করা হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় নদীভাঙনের ঝুঁকি দিন দিন বাড়ছে। তারা বৈধভাবে নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলনে আপত্তি না থাকলেও ঝুঁকিপূর্ণ নদীতীরবর্তী এলাকা থেকে বালু উত্তোলন অবিলম্বে বন্ধের দাবি জানান।

সমাবেশে কয়েকজন ভুক্তভোগী প্রতিবাদকারীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, ধলাই নদীর তীররক্ষা বাঁধের অবস্থা নাজুক। ইজারাদারদের সঙ্গে আলোচনা করে নদীতীর সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বাঁধ সংস্কারের বিষয়েও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর