বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন

রিপোটার : / ৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

এহিয়া আহমেদ রাফি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের গোপিনগর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী কিছু পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন।

সম্প্রতি সংগঠনের উদ্যোগে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংগঠনের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে বন্যাদুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এহিয়া আহমদ রাফি, সাধারণ সম্পাদক মহসিন খান, সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমদসহ অন্যান্য সদস্যরা।

সংগঠনের সভাপতি এহিয়া আহমদ রাফি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবে সংগঠনটি।

সাধারণ সম্পাদক মহসিন খান বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ত্রাণ গ্রহণকারী স্থানীয় কয়েকজন বাসিন্দা এ সহায়তার জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ভবিষ্যতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর