শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন শতাধিক মানুষ

রিপোটার : / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের জন্য এক বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধসেবা গ্রহণ করেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কমলগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোবর্ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ইনসাফ সমাজকল্যাণ পরিষদ, কমলগঞ্জ-এর আয়োজনে এবং বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, কমলগঞ্জ উপজেলা শাখার সহযোগিতায় বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান এবং বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোনায়েম খান। অনুষ্ঠান পরিচালনা করেন ইনসাফ সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মো. আব্দুস সালাম এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব নাজমুল ইসলাম মুকুল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এমন উদ্যোগ অব্যাহত থাকলে অনেক মানুষ প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

সভাপতির বক্তব্যে মো. আব্দুস সালাম বলেন, বিভিন্ন কারণে অনেক মানুষ নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না। সে বিষয়টি বিবেচনায় রেখে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, সংগঠনটি অতীতেও বিভিন্ন দুর্যোগ ও মানবিক পরিস্থিতিতে চিকিৎসাসেবা ও সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবে।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন পল্লী চিকিৎসক মো. আব্দুস সালাম, মোনায়েম খান, মো. রায়হান মুজিব, নাজমুল ইসলাম ও শওকত উদ্দিন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

এ সময় বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মেডিকেল ক্যাম্প থেকে সেবা গ্রহণ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর