শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

রিপোটার : / ৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: কুলাউড়ার শরীফপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে নিহতের বাড়িতে গিয়ে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু ৫০ হাজার টাকার সহায়তার চেক পরিবারের কাছে হস্তান্তর করেন।

এ সময় তিনি নিহত মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মনু নদীর ভারত সীমান্তঘেঁষা এলাকায় মাছ ধরতে গেলে বিএসএফের গুলিতে নিহত হন শরীফপুর ইউনিয়নের লাখাইরচর এলাকার দিনমজুর মুজিবুর রহমান। তিনি আজিজুর রহমানের ছেলে। তার মৃত্যুর পর স্ত্রী, দুই শিশু সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে।

পরিবারটির দুরবস্থার বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলে অবহিত করা হলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা অনুমোদন করা হয়। পাশাপাশি স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন এবং কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক এজিএস শফি আহমদ দিনারের পক্ষ থেকে নগদ ১৪ হাজার টাকাও পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, “সীমান্তে নিরীহ মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেও এ ধরনের ঘটনার বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। নিহত পরিবারের পাশে সরকার ও বিএনপির নেতাকর্মীরা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, বিএনপি নেতা আলমগীর ভূঁইয়া, শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওছার আহমদ নিপারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর