শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “

রিপোটার : / ৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার ) প্রতিনিধিঃ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি। আগামী এক বছরের মধ্যে উপজেলাজুড়ে ১ লাখ গাছের চারা রোপণের লক্ষ্যে শনিবার (২৫ জুলাই) সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, সদস্য ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, দেশের পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শ্রীমঙ্গলে এক বছরের মধ্যে ১ লাখ গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হবে।

তিনি আরও জানান, উপজেলার ৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে ১০ হাজার করে চারা রোপণ করা হবে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রীমঙ্গলের পাশাপাশি কমলগঞ্জ উপজেলাতেও একই ধরনের কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর