শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জ-শ্রীমঙ্গল রেলপথে মন্ত্রী, স্টেশনের দুর্ভোগ দুর্দশার কথা তুলে ধরলেন স্থানীয় বিএনপি

রিপোটার : / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬
Screenshot

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

সিলেট-জাফলং রেলসড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও রেল অবকাঠামোর বর্তমান অবস্থা মূল্যায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।কমলগঞ্জ-শ্রীমঙ্গলে মন্ত্রী, ভানুগাছ-শমশেরনগরের সমস্যা তুলে ধরলেন স্থানীয় বিএনপি

শনিবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে মন্ত্রী ও সফরসঙ্গীরা রেলপথ পরিদর্শন কার্যক্রম শুরু করেন। এ সময় রেলওয়ে অবকাঠামো, স্টেশনের সার্বিক ব্যবস্থাপনা এবং যাত্রীসেবার বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে সকাল সাড়ে ১১টার দিকে পারাবত এক্সপ্রেস কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করলে মন্ত্রী ট্রেন থেকেই স্থানীয় যাত্রী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তারা স্টেশনের বিভিন্ন সমস্যা, যাত্রীসেবা সংকট এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। মন্ত্রী এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

ভানুগাছ স্টেশনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি স্টেশনে পরিচ্ছন্নতা রক্ষায় সুইপার নিয়োগ, যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য ওভারব্রিজ নির্মাণ, পর্যাপ্ত বসার ব্যবস্থা, আধুনিক ফ্রেঞ্চ চেয়ার স্থাপন, টিকিটসংক্রান্ত হয়রানি বন্ধ এবং যাত্রীসেবা বৃদ্ধিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন।

সফরসূচি অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট পর্যন্ত রেলপথের বিভিন্ন স্টেশন ও রেললাইনের অবস্থা পর্যায়ক্রমে পরিদর্শন করছেন মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। রেলপথের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং ভবিষ্যৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হচ্ছে


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর