শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সিবাজারে রাস্তার ঝোপঝাড় পরিষ্কার, পুনঃস্থাপন করা হলো স্কুলের সাইনবোর্ড

রিপোটার : / ৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

রবিবার (২ আগস্ট) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করেছেন ইউনিয়নের ভিডিপি সদস্যরা।

কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার অনুমতিক্রমে মুন্সিবাজার ইউনিয়নের ভিডিপি সদস্য মো. আশরাফুল আলমের উদ্যোগে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রধান সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে অতিরিক্ত ঝোপঝাড়ের কারণে পথচারী, বিশেষ করে স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করেন।

এ সময় বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাটিতে পড়ে থাকা ‘স্কুল’ লেখা সড়ক নির্দেশক সাইনবোর্ড পুনরায় যথাস্থানে স্থাপন করা হয়।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম এলাকার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর