শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

প্রবাসে থেকেও শেকড়ের টানে: কমলগঞ্জের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ শতাধিক ফলজ চারা বিতরণ

রিপোটার : / ৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

হাজার মাইল দূরে যুক্তরাজ্যে বসবাস করলেও জন্মভূমির প্রতি ভালোবাসা ভুলে যাননি মাহমুদুল হাসান রুমন। নিজের এলাকার পরিবেশ সুরক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম গড়ে তুলতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন তিনি। তাঁর ব্যক্তিগত অর্থায়নে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৪ শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কমলগঞ্জ পৌরসভার সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা ও কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে আম, পেয়ারা, লেবুসহ বিভিন্ন ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণেও কয়েকটি চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, শুধু চারা বিতরণ নয়, শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রতিটি শিক্ষার্থী একটি গাছের দায়িত্ব নিলে ভবিষ্যতে সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা সহজ হবে।

অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম বলেন, “একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের পুষ্টি ও অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা যদি ছোটবেলা থেকেই বৃক্ষরোপণে আগ্রহী হয়, তাহলে আগামী প্রজন্ম আরও সচেতন হবে।”

এ সময় কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা মাহমুদ, সহকারী শিক্ষক মনজুর আহমদ আজাদ মান্না, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি পিন্টু দেবনাথ, সমাজসেবক খালেদ সাইফুল্লাহ, মাইদুল হাসান রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, প্রবাসে অবস্থান করেও এলাকার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে মাহমুদুল হাসান রুমনের এমন উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর এই ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সবুজ কমলগঞ্জ গড়ার স্বপ্নকেও আরও এক ধাপ এগিয়ে নিল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর