শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা

রিপোটার : / ৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) যুক্তরাজ্য ও তুরস্ক সফর শেষে নিজ নির্বাচনী এলাকা কমলগঞ্জে ফিরলে তাকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে কমলগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশ’ মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে ফুলবাড়িয়া চা-বাগান সড়ক এলাকায় তাকে অভ্যর্থনা জানান। পরে শোভাযাত্রাসহ তাকে কমলগঞ্জ উপজেলা সদরে নিয়ে আসা হয়।

এরপর কমলগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরূদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সংসদ সদস্য হাজী মুজিবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী বলেন, “লন্ডন ও কমলগঞ্জে যে সংবর্ধনা আমাকে দেওয়া হয়েছে, প্রকৃতপক্ষে এর প্রাপ্য আমি নই, আপনারাই। আপনাদের বিপুল সমর্থন ও ভোটেই আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। যুক্তরাজ্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়েছিলাম, কারণ নির্বাচনের সময় প্রবাসীরা আমাকে অনেক সহযোগিতা করেছেন। সেখানে তারা আমাকে সংবর্ধনা দিয়েছেন। কিন্তু বাস্তবে আপনাদেরই সংবর্ধনা পাওয়ার কথা। আপনারা আমার জন্য অনেক করেছেন, এখন আপনাদের জন্য কাজ করাই আমার দায়িত্ব।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।

অনুষ্ঠিতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর