শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

রিপোটার : / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মাগুরুলি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার আবদুল মালেকের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ৪ থেকে ৫ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে মাগুরুলি সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের মাগুরুলি ক্যাম্পের টহল দল গুলি চালালে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন।

মাগুরুলি সীমান্ত এলাকা বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধীন। শ্রীমঙ্গলে অবস্থিত ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, নিহত তারা মিয়া চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার স্বজনরাও বিষয়টি স্বীকার করেছেন। বিএসএফ তার মরদেহ নিজেদের হেফাজতে নিয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করবে।

তিনি আরও জানান, চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ জুন কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে মুজিব আলী (২০) নামে আরও এক বাংলাদেশি তরুণ নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে। ওই ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠানো হয়েছিল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর