শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অর্থসংকটে থমকে যাওয়া মেডিকেলে পড়ার স্বপ্নে সহায়তার হাত, ফাতেমাকে ৫ লাখ টাকা অনুদান মুরগী খেতে লোকালয়ে এসে ধরা পড়লো অজগর কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেফতার ৫ নেতা শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগে খোশালপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক খামারি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন চাচাতো ভাইকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা: ১২ বছর পর পিতার মৃত্যুদণ্ড এক উপজেলায় ১৫টির বেশি দর্শনীয় স্থান: পর্যটনের অঘোষিত রাজধানী হতে পারে কমলগঞ্জ হাইকোর্টের রায় আজ: নুসরাত হত্যা মামলায় নজর সারা দেশের

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬: কমলগঞ্জে র‍্যালি, পোনা অবমুক্তকরণ ও সম্মাননা প্রদান

রিপোটার : / ৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

“মাছ চাষে গড়বো দেশ, বদলে যাবে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ এবং সফল মৎস্যচাষীদের সম্মাননা প্রদান করা হয়।

রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক।

এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিক্ষক দুরুদ আহমেদ বলেন, “মৎস্য খাত দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষের মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নিতে হবে।”

উপজেলা বিএনপির আহ্বায়ক চেয়ারম্যান অলি আহমেদ খান ও যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয় রক্ষা এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

এছাড়া বক্তব্য দেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সফল মৎস্যচাষী মুহিবুল আলম ও শামসুজ্জামান চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে মৎস্য খাতের অবদান ক্রমেই বাড়ছে। তাই প্রাকৃতিক প্রজননক্ষেত্র সংরক্ষণ, অবৈধ আহরণ রোধ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানের শেষপর্বে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের সফল মৎস্যচাষী মুহিবুল আলম ও শামসুজ্জামান চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর