শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অর্থসংকটে থমকে যাওয়া মেডিকেলে পড়ার স্বপ্নে সহায়তার হাত, ফাতেমাকে ৫ লাখ টাকা অনুদান মুরগী খেতে লোকালয়ে এসে ধরা পড়লো অজগর কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেফতার ৫ নেতা শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগে খোশালপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক খামারি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন চাচাতো ভাইকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা: ১২ বছর পর পিতার মৃত্যুদণ্ড এক উপজেলায় ১৫টির বেশি দর্শনীয় স্থান: পর্যটনের অঘোষিত রাজধানী হতে পারে কমলগঞ্জ হাইকোর্টের রায় আজ: নুসরাত হত্যা মামলায় নজর সারা দেশের

ম্যাকগ্রার মতোই বল করেছে হাসান: ফ্লেমিং

স্পোর্টস ডেস্ক / ২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের অন্যতম নায়ক পেসার হাসান মাহমুদ। ডারউইন টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা এই পেসারকে নিয়ে প্রশংসায় ভাসছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এবার তার বোলিংয়ের সঙ্গে কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার বোলিংয়ের মিল খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ডেমিয়েন ফ্লেমিং।

‘ফাস্ট বোলিং কার্টেল’ পডকাস্টে গ্লেন ম্যাকগ্রা ও জেসন গিলেস্পির সঙ্গে আলোচনায় ফ্লেমিং বলেন, হাসানের নিখুঁত লেংথ, নিয়ন্ত্রণ এবং ধারাবাহিকতা তাকে ম্যাকগ্রার কথা মনে করিয়ে দিয়েছে।

ম্যাকগ্রার উপস্থিতিতেই ফ্লেমিং বলেন, “হাসান মাহমুদ বোলিংয়ে একেবারে নিখুঁত লেংথটা খুঁজে পেয়েছিল। পিচে কিছুটা আর্দ্রতা থাকলেও সে লেংথ থেকে সরে যায়নি। আমি জানি না তুমি (ম্যাকগ্রা) হাইলাইটস দেখেছ কি না, তবে এটি ছিল একদম ম্যাকগ্রার মতো বোলিং।”

তিনি আরও বলেন, হাসান ব্যাটসম্যানদের সামনের পায়ে খেলতে বাধ্য করেছেন এবং একই জায়গায় ধারাবাহিকভাবে বল করে গেছেন, যা একজন সফল ফাস্ট বোলারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন হাসান। তিনি একাই শিকার করেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে আরও ৩ উইকেট নিয়ে ম্যাচে মোট ৯ উইকেট পূর্ণ করেন এই ডানহাতি পেসার।

বাংলাদেশের জয়কে বিশ্ব ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন গ্লেন ম্যাকগ্রাও। তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে। তারা অস্ট্রেলিয়ায় এসে যেভাবে খেলেছে, তা বিশ্ব ক্রিকেটের জন্য খুবই ইতিবাচক।”

সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার মনে করেন, ম্যাকাইয়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ একই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আরও বড় সাফল্য অর্জন সম্ভব।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর