শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অর্থসংকটে থমকে যাওয়া মেডিকেলে পড়ার স্বপ্নে সহায়তার হাত, ফাতেমাকে ৫ লাখ টাকা অনুদান মুরগী খেতে লোকালয়ে এসে ধরা পড়লো অজগর কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেফতার ৫ নেতা শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগে খোশালপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক খামারি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন চাচাতো ভাইকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা: ১২ বছর পর পিতার মৃত্যুদণ্ড এক উপজেলায় ১৫টির বেশি দর্শনীয় স্থান: পর্যটনের অঘোষিত রাজধানী হতে পারে কমলগঞ্জ হাইকোর্টের রায় আজ: নুসরাত হত্যা মামলায় নজর সারা দেশের

কমলগঞ্জে ‘ওয়ার্ড মাস্টার’ প্রতিযোগিতা: ইংরেজি শেখাকে আনন্দময় করতে বিজয়ীদের সম্মাননা

রিপোটার : / ৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

ইংরেজি ভাষাকে ভয় নয়, বরং আত্মবিশ্বাসের সঙ্গে শেখার বার্তা নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’র উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কমলগঞ্জ উপজেলা হলরুমে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় অংশ নেয়। সেখান থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৯০ জন শিক্ষার্থী উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়।

চূড়ান্ত প্রতিযোগিতায় গুড নেইবারস একে বাংলা স্কুলের ফাতেমা আক্তার প্রথম, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের দীপনারায়ণ দাস দ্বিতীয়, কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল হক জাইমা তৃতীয়, ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উৎস দাস চতুর্থ এবং একে বাংলা স্কুলের জোহা আরফিন রাহি পঞ্চম স্থান অর্জন করে। সেরা পাঁচ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক এন্ড্রিকো মন্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার

গুড নেইবারস একে বাংলা স্কুলের সহকারী শিক্ষক নীহার কান্তি দেব-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, লেখক ও গবেষক আহমদ সিরাজ এবং শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ

বক্তারা বলেন, বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের বিকল্প নেই। শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি এ ধরনের সৃজনশীল ও অংশগ্রহণমূলক আয়োজন শিক্ষার্থীদের ভাষাজ্ঞান, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা-সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সঠিক দিকনির্দেশনা পেলে বর্তমান প্রজন্ম দেশ ও বিশ্বের জন্য যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।

আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের ইংরেজি শব্দভাণ্ডার সমৃদ্ধ করা এবং ভাষা শেখার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে গুড নেইবারস বাংলাদেশ ২০১৬ সাল থেকে জাতীয় পর্যায়ে ‘ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’ আয়োজন করে আসছে। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলের মতো কমলগঞ্জেও নিয়মিতভাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর