শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মণিপুরী ললিতকলা একাডেমিতে রামকান্ত সিংহ আবারও পরিচালক

রিপোটার : / ৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

মণিপুরী ললিতকলা একাডেমির পরিচালক হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন রামকান্ত সিংহ। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০-এর বিধি অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার আদেশক্রমে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৯ আগস্ট) সকালে একাডেমির পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্ধীপ তালুকদারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন রামকান্ত সিংহ। পরে একাডেমিতে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রমে যোগ দেন। দায়িত্ব গ্রহণের পর দাপ্তরিক কার্যক্রম শুরু করে সাংস্কৃতিক কর্মকাণ্ডে গতি আনার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে রামকান্ত সিংহ মণিপুরী ললিতকলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় মণিপুরী সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনায় তিনি ভূমিকা রাখেন। একই সঙ্গে একাডেমির সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও তাঁর ভূমিকার কথা জানান সংশ্লিষ্টরা।

পুনরায় দায়িত্ব গ্রহণের পর রামকান্ত সিংহ একাডেমির নিয়মিত কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সংস্কৃতির চর্চা, সংরক্ষণ ও বিকাশের পাশাপাশি শিল্পী ও সংস্কৃতিকর্মীদের কার্যক্রমে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

এদিকে রামকান্ত সিংহের পুনরায় পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণে মণিপুরী সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংশ্লিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিরা আশা প্রকাশ করে বলেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে মণিপুরী ললিতকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে। পাশাপাশি মণিপুরী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে একাডেমি আরও কার্যকর ভূমিকা রাখবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর