শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে ডিবির অভিযানে ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ২

রিপোটার : / ৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

মৌলভীবাজার শহরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজয় মোদক (২৫) ও বিপুল দেব (৪৫) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে সদর মডেল থানার পুরাতন হাসপাতাল রোড এলাকায় বিদেশি মদ বিক্রির প্রস্তুতির খবর পেয়ে এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজয় মোদককে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে ৩৭৫ মিলিলিটারের ৬ বোতল ROYAL GRAIN WHISKY উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে বিজয় মোদক শহরের পশ্চিমবাজার খেয়াঘাট রোডে অবস্থিত মা দুর্গা শঙ্খ ভান্ডারের একটি গোডাউনে আরও বিদেশি মদ মজুত থাকার তথ্য দেন। তার তথ্যের ভিত্তিতে ডিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে গোডাউনের মালিক বিপুল দেবকে আটক করেন।

গোডাউন তল্লাশি করে একটি প্লাস্টিকের ক্যারেট থেকে ১০ বোতল ROYAL GRAIN WHISKY, ১৫ বোতল ROYAL STAG WHISKY এবং একটি টিনের ট্রাংক থেকে ১৪ বোতল MAGIC MOMENTS GRAIN VODKA উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সব বোতলের ধারণক্ষমতা ৩৭৫ মিলিলিটার।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ব্যক্তি ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে মৌলভীবাজার শহরে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত বিজয় মোদক মৌলভীবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেরিরচর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। অপরদিকে বিপুল দেব সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ও অবৈধ পণ্য এনে শহরে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর