শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

চা শ্রমিক নেত্রী গীতা কানু গ্রেপ্তার

রিপোটার : / ৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:
চা শ্রমিকদের আন্দোলন ও স্থানীয় সংঘাতের ঘটনায় দায়ের করা মামলায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চা শ্রমিক আন্দোলনের নেত্রী গীতা কানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মৌলভীবাজার শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি দাবিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ, মারামারি ও ভাঙচুরের ঘটনায় নিপেন দাসের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সংঘাত ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতেই গীতা কানুকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে গীতা কানুর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর চা বাগান অধ্যুষিত এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় একটি মহলের অভিযোগ, চা শ্রমিকদের ন্যায্য দাবি ও আবেগকে ব্যবহার করে আন্দোলনের নামে উত্তেজনা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে গীতা কানুর সমর্থক ও সাধারণ চা শ্রমিকদের একাংশের দাবি, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে চলমান আন্দোলনকে দুর্বল করতেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের অভিযোগ, আন্দোলনকে দমন করার উদ্দেশ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকে কেন্দ্র করে কয়েকটি চা বাগান এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

গীতা কানুর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা এবং মামলার অন্যান্য বিষয় এখন তদন্তাধীন। আদালতের পরবর্তী আইনগত প্রক্রিয়ায় বিষয়টি আরও স্পষ্ট হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর