বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

নজরুল বর্ষ উদযাপনে শ্রীমঙ্গলে সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে প্রশাসনের মতবিনিময়

রিপোটার : / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান ও সমন্বিত করার লক্ষ্যে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। সভায় উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের বর্তমান অবস্থা, নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে গ্রহণযোগ্য কর্মসূচি এবং স্থানীয় শিল্পী-সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তাদের কার্যক্রম, সম্ভাবনা ও বিদ্যমান প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরেন। একই সঙ্গে সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণ এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিমুখী করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, শ্রীমঙ্গলের সাংস্কৃতিক ঐতিহ্য দীর্ঘদিনের। এ ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সংস্কৃতিকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সমাজে ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই।

তিনি আরও জানান, সাংস্কৃতিক সংগঠনগুলোর যৌক্তিক ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রাথমিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর