শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শমশেরনগরে মুসলিম কিশোরীর হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

সিভিল সার্জন মামুনুর রহমান ওএসডি, অতিরিক্ত দায়িত্বে ডা. জাকির

রিপোটার : / ২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে মৌলভীবাজারের সিভিল সার্জন মামুনুর রহমানকে ওএসডি করে বদলি করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপনে ডা. মো. মামুনুর রহমানকে মৌলভীবাজারের ইনসিটু সিভিল সার্জন পদ থেকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় ওএসডি করা হয়েছে।

অন্যদিকে, ডা. মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, সদর, মৌলভীবাজারকে সিভিল সার্জন (অতিরিক্ত দায়িত্ব), মৌলভীবাজার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১ অক্টোবর ২০২৬ তারিখে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Released) হিসেবে গণ্য হবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মৌলভীবাজারে আইন-শৃ’ঙ্খলা ও উ’ন্নয়ন সমন্বয় সভায় জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন মৌলভীবাজারের সিভিল সার্জন সরকারি গুরুত্বপূর্ণ মিটিং এড়িয়ে চলার অভিযোগ তুলেন এবং বলেন,প্রধানমন্ত্রীর নিরাপত্তার মতো স্পর্শকাতর মিটিং এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী সভায় অনুপস্থিত থাকেন সংশ্লিষ্ট সিভিল সার্জন। বিএনপি নেতার এই বক্তব্যের পরপরই বিষয়টি মন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাৎক্ষণিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে কথা বলেন এবং তাকে প্রত্যাহারের নির্দেশ দেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর