মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৪ বোতল ভারতীয় মদসহ লিটন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১২টা ২৫ মিনিটে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই সজীব চৌধুরী সঙ্গীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় লিটন মিয়ার কাছ থেকে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে