বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

সীমান্ত এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তায় মোতায়েন ১২ প্লাটুন বিজিবি

রিপোটার : / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পূজার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রীমঙ্গলের শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে সাংবাদিকদের সঙ্গে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মইন হাসান।

তিনি জানান, শ্রীমঙ্গল সেক্টরের অধীন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ৮৫টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে ২৪টিসহ মোট ১০৯টি পূজামণ্ডপ রয়েছে। এসব পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।

পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) কর্তৃক প্রস্তুত করা ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য সংশ্লিষ্ট বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাপ্লিকেশনটিতে রেসপন্সার হিসেবে দায়িত্ব পালনের ব্যবস্থাও করা হয়েছে।

বিজিবির অধিনায়ক আরও জানান, সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক এবং অস্ত্র-গোলাবারুদ পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

এর আগে লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মইন হাসানের নেতৃত্বে বিজিবির কর্মকর্তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর