বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শমশেরনগরে পরিত্যক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার, অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজার–৪ আসনে মুজিবুর রহমান চৌধুরীসহ ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২টি

মো.সাইদুল ইসলাম / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার–৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)সহ ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে ২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং জেলা নির্বাচন কর্মকর্তা ও তাঁর প্রতিনিধির উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানানো হয়।

যেসব প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন— বিএনপি মনোনীত মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ আব্দুর রব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রীতম দাশ, স্বতন্ত্র প্রার্থী মোঃ মহসিন মিয়া মধু, জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ জরিফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত শেখ নূরে আলম হামিদী এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত মোঃ আবুল হাসান।

এদিকে স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন আহমদ জিপু ও মুঈদ আশিক চিশতীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর