শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

দুলাভাইকে বরণে অপেক্ষায় সিলেট’

অনলাইন ডেস্কঃ / ৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি

সিলেটবাসী তাদের দুলাভাই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।

সোমবার (১২ জানুয়ারি) রাতে তারেক রহমানের সিলেট সফরসূচি নিয়ে হবিগঞ্জ শহরের নিজ বাসায় সংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। 

জি কে গউছ বলেন, দীর্ঘদিন পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে আসছেন। তিনি সিলেটের জামাতা, তাই সিলেটবাসী ও তরুণরা তাদের জামাইকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। 

তিনি বলেন, ২২ জানুয়ারি সকালে মাজার জিয়ারত করে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ ও শেরপুরে জনসভা করবেন তারেক রহমান। এরপর বিকেল ৪টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আসবেন। এখানে নতুন স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মাঠ পরিদর্শন করা হয়েছে। 

তিনি আরও বলেন, দলীয়ভাবে আমাদের সব ধরনের প্রস্তুতি চলছে। বিএনপি ও তারেক রহমানকে হবিগঞ্জের মানুষ কতটা ভালোবাসে সেটা আগামী ২২ জানুয়ারি বুঝতে পারবেন


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর