শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

শীতার্ত মানুষের পাশে কমলগঞ্জ প্রেসক্লাব

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬


তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কমলগঞ্জ প্রেসক্লাব। প্রেসক্লাবের উদ্যোগে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা কেবল সংবাদ সংগ্রহ ও প্রকাশেই সীমাবদ্ধ নন; সমাজের প্রতি তাদের রয়েছে নৈতিক দায়িত্ব। কমলগঞ্জ প্রেসক্লাব মানবিক দায়বদ্ধতা থেকে যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ যদি এভাবে এগিয়ে আসে, তবে শীতে কোনো মানুষই কষ্টে থাকবে না।
কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাংবাদিক নির্মল এস পলাশ। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোস্তফা। এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক বিশ্বজিৎ রায়, প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বীর এলাহী, পিন্টু দেবনাথসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের নেতারা জানান, প্রচণ্ড শীতে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষজন চরম ভোগান্তিতে রয়েছেন। সেই বাস্তবতা থেকেই এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, এদিন কমলগঞ্জ উপজেলার দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে প্রেসক্লাবের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর