রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ নিখোঁজ চালক, চলছে উদ্ধার অভিযান কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ

শ্রীমঙ্গলে দিনভর উঠান বৈঠক ও পথসভা করলেন মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব

রিপোটার : / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মৌলভীবাজার–০৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন চা-বাগান, বস্তি ও গুরুত্বপূর্ণ এলাকায় দিনভর উঠান বৈঠক ও পথসভা করেছেন।

সকালে সিন্দুর খান চা বাগান থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করে তিনি পর্যায়ক্রমে রাজঘাট, বর্মাছড়া, উদনাছড়া, বিদ্যাবিল, হরিণছড়া, টিপড়াছড়া, শিশিলবাড়ি, পূটিয়াছড়া, বানিশবাড়ি, ছনখোলা, ফুসকুড়ি ও খেজুরিছড়া চা বাগানসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। দিনের শেষ কর্মসূচি হিসেবে রাতে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির অফিসে এক পথসভায় অংশ নেন তিনি।

উঠান বৈঠক ও পথসভায় হাজী মুজিব বলেন,
“দেশের কৃষক, শ্রমজীবী মানুষ ও নারীদের আর অবহেলিত থাকতে দেওয়া হবে না। ধানের শীষে ভোট মানেই কৃষক ও পরিবারের নিরাপত্তা।”

তিনি বিএনপির ঘোষিত কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা তুলে ধরে বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা স্বল্পমূল্যে সার-বীজ পাবে, জরুরি সময় কৃষি সহায়তা ও প্রণোদনা সহজে পাবে এবং উৎপাদন ব্যয় কমিয়ে ন্যায্য দাম নিশ্চিত করা সম্ভব হবে।
একই সঙ্গে ফ্যামিলি কার্ড দেওয়া হবে পরিবারের নারীদের নামে, যাতে খাদ্য সহায়তা বা নগদ অর্থ সরাসরি মায়েদের হাতে পৌঁছে যায়।

হাজী মুজিব বলেন,
“মায়ের হাতে কার্ড থাকলে সংসারের ন্যূনতম খরচ চালাতে কারও কাছে হাত পাততে হয় না—এটাই নারীর সম্মান ও পরিবারের নিরাপত্তা।”
তিনি আরও বলেন, এমপি নির্বাচিত হলে শ্রীমঙ্গল–কমলগঞ্জ এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ার উপযোগী পরিবেশ সৃষ্টি, খেলাধুলার সুযোগ বাড়ানো এবং যুবসমাজকে কর্মমুখী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
কৃষি ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি বলেন,

কৃষক ও সাধারণ মানুষের দাবির ভিত্তিতে রাস্তাঘাট সংস্কার, প্রয়োজনীয় স্থানে সুইসগেট নির্মাণসহ টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে, যদি সবাই সাহস ও সহযোগিতা নিয়ে পাশে থাকে।”
বিভিন্ন উঠান বৈঠক ও পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর