শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

আলীনগর,পথনউষার , আদমপুর ও ইসলামপুরে হাজী মুজিবের টানা উঠান বৈঠক ও জনসভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ধানের শীষে ভোট দিলে কৃষক কার্ড–ফ্যামিলি কার্ডসহ জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) কমলগঞ্জ উপজেলার পথনউষা, আলীনগর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিক উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা করেছেন।

  • দিনব্যাপী এই নির্বাচনী কর্মসূচিতে তিনি গ্রামাঞ্চল ও বাজারকেন্দ্রিক এলাকাগুলোতে সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। প্রতিটি সভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

কর্মসূচির অংশ হিসেবে ২নং পথনউষার ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। একই ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক নির্বাচনী জনসভা হয়। এছাড়া ৬নং আলীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে, আদমপুর ইউনিয়নের আধকানি নতুন বাজার (৫নং ওয়ার্ড) ও মধ্যেভাগ গ্রাম (২নং ওয়ার্ড) এবং ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি নতুন বাজারের ২নং ওয়ার্ডে ধারাবাহিকভাবে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

প্রতিটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাজী মুজিব ভোটারদের নানা প্রশ্নের উত্তর দেন, স্থানীয় সমস্যা শোনেন এবং তাঁর নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

  • সভাগুলোতে হাজী মুজিব বলেন,
  • “ধানের শীষে ভোট মানেই সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনা। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমজীবী মানুষ ও নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
  • তিনি বিএনপির ঘোষিত কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা তুলে ধরে বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সার, বীজ, কৃষি উপকরণ, প্রণোদনা ও সরকারি সহায়তা পাবে। এতে উৎপাদন খরচ কমবে এবং ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হবে।

একই সঙ্গে ফ্যামিলি কার্ড পরিবারের নারীদের নামে প্রদান করা হবে উল্লেখ করে তিনি বলেন, “মায়ের হাতে কার্ড থাকলে সংসারের ন্যূনতম প্রয়োজন মেটাতে কারও দ্বারে দ্বারে যেতে হয় না—এটাই পরিবারের মর্যাদা ও নিরাপত্তা।”


উঠান বৈঠক ও জনসভাগুলোতে উপস্থিত স্থানীয় বাসিন্দারা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি সহায়তা ও কর্মসংস্থানের বিষয়গুলো তুলে ধরেন। হাজী মুজিব এসব সমস্যা ধাপে ধাপে সমাধানের আশ্বাস দেন এবং বলেন, তিনি নির্বাচিত হলে এসব বিষয় সংসদে জোরালোভাবে তুলে ধরবেন।

সন্ত্রাস–মাদকমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার, উন্নয়নের প্রতিশ্রুতি হাজী মুজিবের
হাজী মুজিব আরও বলেন, এমপি নির্বাচিত হলে মৌলভীবাজার–৪ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ার উপযোগী পরিবেশ সৃষ্টি, খেলাধুলার সুযোগ বৃদ্ধি এবং যুবসমাজকে কর্মমুখী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন,
“জনগণ পাশে থাকলে, সাহস ও সহযোগিতা পেলে,এই এলাকা হবে একটি শান্তিপূর্ণ ও উন্নত জনপদ।”তিনি কৃষকের দাবির ভিত্তিতে গ্রামীণ রাস্তাঘাট সংস্কার, খাল খনন ও প্রয়োজনীয় স্থানে সুইসগেট নির্মাণের প্রতিশ্রুতি দেন।


একাধিক সভায় হাজী মুজিব বলেন,
“আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মাবলম্বী মানুষকে নিয়ে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। এই দেশে আর কোনো ধর্মীয় সংখ্যালঘুর ওপর অত্যাচার চলবে না।”

তিনি আরও বলেন, ব্যবসা কিংবা ঘর নির্মাণের জন্য কাউকে চাঁদা দিতে হবে না, কোনো মেহনতি মানুষের ওপর খবরদারি থাকবে না। পর্যটন ও কর্মসংস্থানের পরিকল্পনা শ্রীমঙ্গল–কমলগঞ্জকে পর্যটনসমৃদ্ধ এলাকা উল্লেখ করে হাজী মুজিব বলেন,

পর্যটন এলাকায় যেভাবে উন্নয়ন দরকার ছিল, তা বিগত সরকার করেনি। আমরা এসব বিষয়ে বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করবো।” তিনি চা-বাগানের শ্রমিক, খাসিয়া জনগোষ্ঠীসহ সকল নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।


প্রতিদিনই ধানের শীষের প্রার্থী ও তাঁর নেতাকর্মীরা নগরী ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা, আলোচনা সভা ও সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিচ্ছেন। একই সঙ্গে মাইকিং, পোস্টার-ফেস্টুন ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

নির্বাচনী এই ব্যস্ততায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দোকানপাট, চায়ের দোকান ও আড্ডাস্থলগুলোতে এখন নির্বাচনী আলোচনা মুখ্য বিষয় হয়ে উঠেছে।

এ বিষয়ে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন,
“সারাদেশে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। মৌলভীবাজার–৪ আসনকে একটি উন্নত ও সম্ভাবনাময় জনপদ হিসেবে গড়ে তুলতে আপনাদের সম্মানিত ভোট প্রয়োজন। ধানের শীষে ভোট দিয়ে আমাদের পাশে থাকুন।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর