শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নির্বাচনী দৌড়ে ব্যস্ত হাজী মুজিব, উঠান বৈঠকে জনসমর্থন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

শমশেরনগর ও আলীনগর ইউনিয়নে ওয়াজ মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী ধারাবাহিক উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা করেন।
এদিন তিনি পতনঊষার ইউনিয়নের রসুলপুর ও রাজদীঘীরপার বাজার, রহিমপুর ইউনিয়নের মৃতিঙ্গা চা বাগান ও জসমতপুর এবং মাধবপুর ইউনিয়নের ভাষানীগাঁও, নোয়াগাঁও ও ছয়ছিড়ি এলাকায় পর্যায়ক্রমে উঠান বৈঠক ও জনসভায় অংশ নেন।

গ্রাম ও বাজারকেন্দ্রিক এসব কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

গ্রাম থেকে বাজার—টানা নির্বাচনী কর্মসূচি
নির্বাচনী কর্মসূচির শুরু হয় পতনঊষার ইউনিয়নের রসুলপুর এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকের মাধ্যমে। পরে একই ইউনিয়নের রাজদীঘীরপার বাজারে অনুষ্ঠিত জনসভায় হাজী মুজিব সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর তিনি রহিমপুর ইউনিয়নের মৃতিঙ্গা চা বাগান ও জসমতপুরে, মাধবপুর ইউনিয়নের ভাষানীগাঁও, নোয়াগাঁও ও ছয়ছিড়িতে ধারাবাহিকভাবে উঠান বৈঠক ও জনসভা করেন। দিনের শেষভাগে শমশেরনগরের শিংরাউলি ও আলীনগর ইউনিয়নের কালিপুর গ্রামে আয়োজিত ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে দিনের কর্মসূচি সমাপ্ত করেন।

প্রতিটি সভায় হাজী মুজিব স্থানীয় জনগণের নানা প্রশ্নের উত্তর দেন, এলাকার সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষই সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রতীক। ভোটারদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর