শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে ধানের শীষের পক্ষে একযোগে চা-বাগানকেন্দ্রিক গণসংযোগ ও ধারাবাহিক নির্বাচনী জনসভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার–৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর পক্ষে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চা-বাগানে ধারাবাহিক নির্বাচনী জনসভা ও ওয়ার্ডসভা অনুষ্ঠিত হয়েছে।


নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৯ নং ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগান, বাঘাছড়া চা-বাগান ও চাম্পারা চা-বাগানে পৃথক জনসভা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে কুরমা চা-বাগানে সনাতন ধর্মাবলম্বীদের কীর্তনানুষ্ঠানস্থলেও ধানের শীষের পক্ষে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এছাড়া ৪ নং শমশেরনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চা-বাগান এবং ৬ নং আলীনগর ইউনিয়নের চা-বাগান এলাকাতেও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।


এর পাশাপাশি কমলগঞ্জ উপজেলার ৮ নং মাধবপুর ইউনিয়নের দলই চা-বাগান, ৬ নং ওয়ার্ডের মদনমোহনপুর চা-বাগান, ৫ নং ওয়ার্ডের মাধবপুর চা-বাগান এবং ১ নং ওয়ার্ডের নুরজাহান চা-বাগানে পৃথকভাবে ওয়ার্ডসভা ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। একই দিনে মাধবপুর ইউনিয়ন পর্যায়েও সর্বস্তরের মানুষকে নিয়ে একটি সার্বিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।


সবগুলো জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। সভাগুলোতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের নেতারা ছাড়াও স্থানীয় নারী-পুরুষ মুরব্বী, চা-শ্রমিক ও সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ধানের শীষ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতীক।

দীর্ঘদিন ধরে অবহেলিত চা-শ্রমিক ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই। তারা আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।


সভা শেষে বিভিন্ন চা-বাগানের সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর