শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে উপজেলা বিএনপির ২০ নেতা বহিষ্কার

রিপোটার : / ৪৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬


দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন নেতাকে দলীয় সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় (হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল) থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বহিষ্কৃত নেতারা হলেন-
মির্জাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল এবং সদস্য মো. ফজলুল হক মোল্লা ও মোহাম্মদ বকুল মিয়া।
সিন্দুরখান ইউনিয়ন বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন মাস্টার ও তানভীর হেলাল।
কালীঘাট ইউনিয়ন বিএনপির সদস্য ভুট্টু খান, ইদ্রিস মেম্বার ও উজ্জ্বল গোয়ালা।
আশিদ্রোণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মিয়া (মেম্বার) এবং সদস্য মো. হাবিব (মেম্বার) ও ডা. সুহেল।
ভূনবীর ইউনিয়ন বিএনপির সদস্য শাশীম আহমেদ ও আবুল কালাম।
শ্রীমঙ্গল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল তরফদার এবং সদস্য লিটন মিয়া, শাহজান (মেম্বার), আব্দুর রহমান পাঠান ও কাজী জাহাঙ্গীর।
কালাপুর ইউনিয়ন বিএনপির সদস্য আঃ শহীদ ও ফিরুজ মেম্বার।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনকে সুসংগঠিত রাখতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং বহিষ্কৃত নেতারা ভবিষ্যতে বিএনপির কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।


প্রেস বিজ্ঞপ্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান চৌধুরী (তুহিন) ও আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী।
বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি, কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরীর নিকট প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর