বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

অনলাইন ডেস্ক / ৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ, এনডিসি, পিএসসি বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বাহিনীর সকল সদস্যকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামে আনসার ও ভিডিপি সদস্যদের জন্য আয়োজিত নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় মোট ৭ হাজার ২০২ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা মোতায়েন করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মো. সাহাদাত হোসেন। এতে জেলার বিভিন্ন পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।

সমাবেশে নির্বাচনকালীন দায়িত্ব পালন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর